​বগুড়া ধুনটে এমপি পত্নীর সুস্থতা কামনায় এতিম খানায় ছাগল সদগায়ে জারিয়া করলেন আ'লীগ নেতা হেলাল।


এস এম ফজলে রাব্বি শুভ,ধুনট, বগুড়া - 



বগুড়া'র ধুনটে  মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব হাবিবর রহমান এমপি মহোদয়ের সহধর্মিণী ও উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ  আসিফ ইকবাল সনির 'মা'য়ের রোগ মুক্তি কামনায়, রাঙ্গামাটি এমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় একটি ছাগল  সদগায়ে জারিয়া করলেন উপজেলার এলাঙ্গী ইউনিয়ন অা'লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের  সাবেক সফল চেয়ারম্যান এম এ তারেক হেলাল। 

বুধবার  দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের  রাঙ্গামাটি গ্রামে এমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে ছাগল সদগায়ে জারিয়া করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন এমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রধান শাহেব আলী, হাফেজ রহমান,ইউনিয়ন অা'লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান,ইউনিয়ন কৃষকলীগ নেতা ওবায়দুল হক, সাবেক ছাত্রনেতা ইসমাঈল পাখি সহ অারো অনেকে উপস্থিত ছিলেন।।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন