​বগুড়া ধুনটে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন।। 


এস এম ফজলে রাব্বি শুভ- ধুনট,বগুড়া -


ধুনটে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অায়োজনে দিনব্যাপী প্রানীসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই খোকন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত মহোদয়ের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সরলা রানীর সঞ্চালনায় অালোচনা সভায় অারো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নাবিল ফারাবী, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন অালম,উপজেলা ভেটেরিনারি সার্জন অাসাদুজ্জামান,অাওয়ামীলীগ নেতা গোলাম সোবাহান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস অালম,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অাতিকুর রহমান সহ অারো অনেকে উপস্থিত ছিলেন। 


দিনব্যাপী প্রদর্শনী মেলায় উন্নত জাতের গরু, মহিষ,ঘোড়া, ছাগল,ভেড়া,হাস মুরগী,কবুতর,রংবেরঙের পাখি সহ বিভিন্ন প্রজাতির দেশি বিদেশী প্রাণী প্রদর্শন করেন উপজেলার বিভিন্ন খামারিরা।মেলা শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন