বগুড়া ধুনটে এমপি পত্নীর সুস্থতা কামনায় এতিম খানায় ছাগল সদগায়ে জারিয়া করলেন আ'লীগ নেতা হেলাল।
এস এম ফজলে রাব্বি শুভ,ধুনট, বগুড়া -
বগুড়া'র ধুনটে মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব হাবিবর রহমান এমপি মহোদয়ের সহধর্মিণী ও উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনির 'মা'য়ের রোগ মুক্তি কামনায়, রাঙ্গামাটি এমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় একটি ছাগল সদগায়ে জারিয়া করলেন উপজেলার এলাঙ্গী ইউনিয়ন অা'লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এম এ তারেক হেলাল।
বুধবার দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে ছাগল সদগায়ে জারিয়া করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন এমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রধান শাহেব আলী, হাফেজ রহমান,ইউনিয়ন অা'লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান,ইউনিয়ন কৃষকলীগ নেতা ওবায়দুল হক, সাবেক ছাত্রনেতা ইসমাঈল পাখি সহ অারো অনেকে উপস্থিত ছিলেন।।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।