​বগুড়া ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে ধুনট উপজেলা আ'লীগ।

৪২ বছর আগে আজকের এই দিনে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তাঁর দেশে ফেরার এই দিনটিতে (১৯৮১ সালের ১৭ মে) লাখো মানুষ তাঁকে স্বাগত জানান। এর পর থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলো।প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে আজ বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।

এরেই ধারাবাহিকতায় বগুড়া ধুনট উপজেলা আ'লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার নেতৃত্ব দেন উপজেলা আ'লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক ও সাধারন সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি।এ সময় উপজেলা আ'লীগের নেতাকর্মী সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন