​বগুড়া ধুনটে ১৪ বছরের এক স্কুল ছাত্রীকে নিয়ে উধাও ১৯ বছরের এক কিশোর।।


নিজস্ব প্রতিবেদক - বিডিওয়ান পেপার


বগুড়া ধুনটে মথুরাপুর ইউনিয়নের উজালসিং গ্রামের খাদুলী দাখিল মাদ্রাসার ১৪ বছরের এক কিশোরীকে নিয়ে উধাও হয়েছে একই ইউনিয়নের ১৯ বছরের এক কিশোর। এ বিষয়ে মেয়ের চাচা মাসুদ রানা বাদী হয়ে বিবাদী ১৯ বছরের কিশোর সোহেল তালুকদারের বিরুদ্ধে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায় মথুরাপুর ইউনিয়নের উজালসিং গ্রামের রুবেলের ১৪ বছরের মেয়ে সুমাইয়া খাদুলী দাখিল মাদ্রাসায় পড়াশুনা করে। মাদ্রাসায় যাওয়া আসার পথে একই ইউনিয়নের জলাগাতী গ্রামের মজিদ তালুকদারের ছেলে সোহেল তালুকদার মেয়েটিকে মাঝেমধ্যেই উত্যক্ত করতো।বিষয়টি মেয়ের পরিবার জানতে পারলে ছেলের পরিবারের কাছে বিচার দেয়।এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী সোহেল তালুকদার অধিক বেপরোয়া হয়ে ওঠে এবং সুমাইয়ার ক্ষতি করার চেষ্টা খুজতে থাকে।এ ভাবে চলার এক পর্যায়ে গত ১৯/০৫/২০২৩ ইং তারিখে সন্ধার দিকে বিবাদী ও তার এক বন্ধুকে সাথে নিয়ে মেয়ের বাড়ির সামনে গিয়ে ফাঁকি দিয়ে ডেকে নিয়ে এসে মোটরসাইকেলে তুলে উধাও হয়ে যায় তারা।এর পর মেয়ের বাবা মা মেয়েকে খুজতে থাকে। একপর্যায়ে মেয়েকে খুজে না পেলে মেয়ের চাচা বাদী হয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন ঘটনাটি শুনেছি। তবে আমাদের ধারনা ভালোবাসার টানেই হয়তো তারা উধাও হয়েছে। 


ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তারপর বিষয়টি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। 

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন