​বগুড়া ধুনটে জাতীয় ভোটার দিবস পালিত।। 


এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া- 


ভোটার হব নিয়ম মেনে ভোট দিবো যোগ্য জনে” এই প্রতিপাদ্য বিষয় ধারন করে বগুড়ার ধুনটে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।


বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে মিলিত হয়।


পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সঞ্জয় কুমার মহন্ত মহোদয়ের  সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম ছোবাহান,উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম,উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেস আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন