​বগুড়া ধুনটে এক পল্লী চিকিৎসককে প্রাননাশের হুমকি।। থানায় অভিযোগ দায়ের।। 


এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া।।


বগুড়া ধুনট উপজেলার রঘুনাথপুর গ্রামের এক পল্লী চিকিৎসকের জীবনের নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে।বুধবার পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম মিন্টু(৪০)বাদী হয়ে একই গ্রামের শুভ(২২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সুত্রে জানা যায় ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম মিন্টুর সঙ্গে একই গ্রামের সুশীলের ছেলের সাথে একই গ্রামের শুভর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।দীর্ঘদিনের বিরোধের জের ধরে গত ২৪ ফেব্রুয়ারী রাতে পল্লী চিকিৎসকের মালিকানাধীন মার্কেটের নিজ ফার্মেসীর সামনে রাখা কয়েকটি ব্রেন্স ও চেয়ারে আগুন লাগিয়ে দেয় বিবাদী শুভ।


এ বিষয়ে পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম মিন্টুর কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এর আগেও এই শুভ আমার মার্কেটের ইন্টারনেট ওয়াইফাই রাউডার চুরি করে নিয়ে যায়।এই বিষয়ে প্রতিবাদ করায় বিভিন্ন ভাবে আমাকে প্রান নাশের হুমকি সহ ক্ষতি করার চেষ্টা করে আসছে।এমতাবস্থায় আমি সহ আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য শুভ নামে ওই বখাটে যুবকের নামে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।


এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম বলেন এ বিষয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন