বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ:-

বগুড়া ধুনটে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বাদ আছর ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টি আই এম নুরুন্নবী তারিক, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, দপ্তর সম্পাদক আঃ রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য শফিকুল ইসলাম চাঁন, উপদেষ্টা কমিটির সদস্য গবেষক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আল আমিন তরফদার।

এছাড়াও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, সহ সম্পাদক সুজন শেখ, সহ সম্পাদক ফরহাদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান অন্তর, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান, উপজেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক, উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ/সাংগঠনিক সম্পাদকদ্বয় উপস্থিত ছিলেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন