নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া ধুনটে মথুরাপুর ইউনিয়নের পীরহাটি দারুল উলুম ক্বওমী হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বাদ আসর আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়।

উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল হাই খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেরপুর বিট পুলিশিং কমিটির আহ্বায়ক এমপি পুত্র জননেতা প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম রনি, মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোস্তফা, অত্র মাদ্রাসার সভাপতি ও শিক্ষক মন্ডলী সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভা শেষে মাদ্রাসার সাফল্য কামনা করে দোয়ায় মোনাজাত করা হয়।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন