বগুড়া ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় খবর শুনে উনার শারীরিক খোঁজ খবর নিতে তার বাসভবনে যান (ধুনট-শেরপুর) বগুড়া-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি। 

তার সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সরকার, ধুনট পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজীবুজ্জামান রাজীব, নিমগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কোয়েল সহ বিভিন্ন নেতা কর্মী। এ সময় তিনি যুবলীগ নেতা মিন্টুর সাথে কিছু সময় কাটান, তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
Email: fajlerabbi17@gmail.com
মোবাইল:- ০১৭০১ ০৪৮২৮৪

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন