বগুড়া ধুনটে ভিক্ষুক কে হত্যাকারী দুই আসামিকে গ্রেফতার করেছে ধুনট থানা পুলিশ। গত ১৬ ই  অক্টোবর কালেরপাড়া ইউনিয়নে বাড়ির পাশে এক বিধবা ভিক্ষুককে হত্যা করে আবাদী জমিতে লাশ উদ্ধার করেছিল থানা পুলিশ, পুলিশের ধারনা তাকে হত্যা করা হয়েছে। অবশেষে জানা গেলো কে সেই হত্যাকারী।

ধুনটে ভিক্ষুক হাসিলা বেওয়াকে (৪১) ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে খুন করার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত দুই আসামি। ১৮ অক্টোবর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তারা এ হত্যার দায় স্বীকার করে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর কচুগাড়ি গ্রামের সামছুল মন্ডলের ছেলে বাদশা আলম (২৮) এবং একই এলাকার আনারপুর হঠাৎ পাড়ার বাদু মন্ডলের ছেলে ফজলুল হক। উভয়ই সি এন জি চালিত অটোরিকশা চালক।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আকবর আলী ১৮ অক্টোবর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। বগুড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালিদ হাসান ১৭ অক্টোবর সন্ধ্যায় আসামী দ্বয়ের জবানবন্দি গ্রহণ করে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। 
উল্লেখ্য যে, ১৬ অক্টোবর নিহত হাসিলা বেওয়ার মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে আসামী দ্বয়কে তাদের নিজ বাড়ি হতে আটক করে থানা পুলিশ। গত ১৩ অক্টোবর ভোরে নিহতের বাড়ির  দক্ষিণ পাশে পতিত জমি থেকে গলায় কালো কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় লাশ দেখতে পায় প্রতিবেশীরা। জানা যায়, নিহত হাসিলা বেওয়া ঘটনার আগের দিন ১২ অক্টোবর ভিক্ষা করে বাড়ি ফিরে রাতে আনারপুর বোনের বাড়িতে বেড়াতে যায়। ফিরে আসার পথে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বোন ধলি বেগম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় আটককৃত বাদশা আলম ও ফজলুল হককে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। নিহত হাসিলা বেওয়া উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের মৃত শুকুর আলী মন্ডলের মেয়ে। গত ১২ অক্টোবর রাতে আনারপুর গ্রামের বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে আসামিদ্বয় তাকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়।

ধুনট থানার পরিদর্শক ( তদন্ত)  কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃত বাদশা আলম ও ফজলুল হক ভিক্ষুক হাসিলা বেওয়াকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার জবানবন্দি দিয়েছে।আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। হত্যা কান্ডের সাথে আরও কয়েকজন জড়িতের তথ্য দিয়েছে গ্রেফতারকৃতরা। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম ফজলে রাব্বী শুভ
মেইল:- fajlerabbi17@gmail.com
মোবাইল:- 01701 048284

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন