বগুড়া ধুনটে উপজেলা যুবলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। আজ রবিবার সন্ধায় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্যদের সঙ্গে নিষ্পাপ শিশু রাসেলকেও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। খুনিরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার মুছে ফেলতে চেয়েছিল। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু, কিশোর, তরুণদের কাছে এক ভালবাসার নাম। অবহেলিত, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক। দেশে শেখ রাসেল এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সহ-সম্পাদক সুজন শেখ, পৌর যুবলীগের সাধারন সম্পাদক চপল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সুজন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, শেরপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শুভ ইমরান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজীবুজ্জামান রাজীব, ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা প্রমুখ।
এস এম ফজলে রাব্বী শুভ
Email: fajlerabbi17@gmail.com
মোবাইল: ০১৭০১ ০৪৮২৮৪
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।