বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ:-
বগুড়া ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রতিদিনের ন্যায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দের নৌকার বিজয়ের লক্ষ্যে কালেরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাত ৮ ঘটিকায় এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম চপল মাহমুদ এর সঞ্চালনায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, গবেষক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম ফিরোজ লিটন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা যুবলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ও কালেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিপ্লব হোসেন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এ এইচ আসিফ সরকার, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও আড়কাটিয়া গ্রামের জহুরুল ইসলাম লাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।