​বগুড়ার ধুনটে  অনুসন্ধানবার্তা’র ৩য় বর্ষে পদার্পণ  উপলক্ষে কেক কর্তন। 


এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া -


বগুড়ার ধুনট উপজেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অনুসন্ধানবার্তা’র ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধুনট মডেল প্রেসক্লাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপিত হয়। 


বর্ষপূর্তির কেক কাটেন অনুসন্ধানবার্তা’র সম্পাদক ও প্রকাশক ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন।


এসময় উপস্থিত ছিলেন, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, সহ-সভাপতি শিক্ষক জুয়েল রানা, যুগ্ন সম্পাদক সাংবাদিক এসএম ফজলে রাব্বি শুভ, দপ্তর সম্পাদক শাওন ইসলাম সুমন, কোষাধ্যক্ষ রবিউল হাসান, সাংস্কৃতিক সম্পাদক রেহানুল হক রিকো, সদস্য শাহ আলম জীবন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য নিয়ামুল হাসান লিমন, আবুল কালাম আজাদ, অনুসন্ধানবার্তার কাজিপুর প্রতিনিধি মাহমুদুল হাসান শুভ প্রমূখ। 


Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন