​রায়গঞ্জে বাসের ধাক্কায় কলেজ ছাত্র হিরো সাহার মৃত্যু। 


নিজস্ব প্রতিবেদক -

                                                                                

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের চান্দাইকোনা বাজার এলাকায় বাসের ধাক্কায় হিরো সাহা (২০) নামের  এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। 


গত রবিবার (৩১শে মার্চ) দুপুর অনুমান ২টার দিকে ঢাকা- বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হিরো সাহা বগুড়া শেরপুর উপজেলা গেট এলাকার দীপক চন্দ্র সাহার ছোট ছেলে। সে  বগুড়া আজিজুল হক কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।                                     হিরো সাহাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত সাড়ে ৭টার দিকে মৃত্যু বরণ করেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন