বগুড়া ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে গোলাপি খাতুন সহ পরিবারের উপর অতর্কিত হামলা।।
নিজস্ব প্রতিবেদক - বিডি ওয়ান পেপার
বগুড়া ধুনটে এক অসহায় পরিবারের উপর পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ঘটনার জেরে আহত গোলাপি খাতুনের ছেলে নাঈমুল হাসান বাদী হয়ে ধুনট থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,পুর্ব শত্রুতার জের ধরে বিবাদী বেল্লাল(৪৫) পিতা মৃত আবেদ আলী,ফজলু(২৫) পৃতা মোঃ বেল্লাল হোসেন, মোঃ রিপন মিয়া (২৮) পিতা গোলাম রব্বানী সর্বসাং পাকুরীহাটা আনন্দগঞ্জপাড়ার তাদের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে ১০ই ফেব্রুয়ারী সকালে বাদীর মা গোলাপি খাতুন ও তার খালা মদিনা খাতুন বাজার করার জন্য নলডাাঙা বাজারে জৈনক আলম মিয়ার সারের দোকানে সামনে বাজার করতে গেলে বিবাদী সুযোগ পেয়ে বাদীর মাতা ও খালাকে অতর্কিত হামলা করে। এতে দুই জন আহত হন।তাদের উপর হামলা হলে তারা চিৎকার করতে থাকলে বিবাদীগন বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলে যায়।বিষয়টি আমি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের সহায়তায় তাদেরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
এ বিষয়ে বাদী নাইমুল হাসান বলেন বিষয় টি এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের জানালে তারা আইনের আশ্রয় নিতে বলে।তাই আমি তাদের পরামর্শে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয় টি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।