​ধুনটের তৃণমূল নেতাকর্মীদের আস্থা - উপজেলা আ'লীগের সাঃ সম্পাঃ এমপি পুত্র সনি।। 


এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া -


দিন নেই, রাত নেই, ঝড় নেই –বৃষ্টি নেই-অবিরাম গতিতে দলকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন ধুনট আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমপি পুত্র  প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি। ঘুম নেই-খাওয়া নেই ছুটে চলছেন প্রত্যান্ত গ্রাম থেকে নদীভাঙ্গা চর এলাকা সহ বিভিন্ন গ্রামে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ-সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে দলীয় নেতাকর্মীর সঙ্গে কাজ করে যাচ্ছেন। সংগঠন পরিচালনায় তার উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনা এ অঞ্চলের আপামর মানুষকে আওয়ামী লীগের প্রতি আগ্রহী করে তুলেছে। ফলে এক সময়ের বিএনপির দূর্গ খ্যাত ধুনট উপজেলা এখন বলতে গেলে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে।আওয়ামী লীগে অসংখ্য নেতা-কর্মী-সমর্থক সৃষ্টি সহ নিজ দলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন।একজন প্রগতিশীল ও কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা উল্কার গতিতে অবিরাম ছুটে চলা, যার নাম প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি।  উপজেলা আওয়ামীলীগের রাজনীতির এক এবং অনবদ্য সেনসেশন ও দলীয়দের হার্টথ্রুব তিনি।সূর্যের উত্তাপে পুড়ে পুড়ে রাজনীতির নভোমন্ডলে সবচেয়ে উজ্জ্বল তারায় পরিণত হয়েছেন তিনি।দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই  তিলে তিলে পরিপক্ক হয়ে হাল ধরে আছেন তিনি।

তাইতো তিনি উপজেলা  আ.লীগে একজন স্বচ্ছ ও দক্ষ রাজনীতিকের প্রতিচ্ছবিতে পরিনত হয়েছেন। উপজেলা  আওয়ামী লীগের রাজনীতিতে পদার্পন করার পর থেকেই  নিজেকে দক্ষ সংগঠক হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছেন তিনি। 

 রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগে অসংখ্য নেতা-কর্মী-সমর্থক সৃষ্টি সহ নিজ দলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। সংগঠন পরিচালনায় তার উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনা এ অঞ্চলের আপামর মানুষকে আওয়ামী লীগের প্রতি আগ্রহী করে তুলেছে। ফলে এক সময়ের বিএনপির দূর্গ খ্যাত ধুনট উপজেলা এখন বলতে গেলে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। তিনি মানবতার কল্যাণে ছুটে চলেন আত্ম প্রতিজ্ঞ হয়ে। আর অল্প সময়ের ব্যাবধানে এখন ধুনট উপজেলা আওয়ামীলীগ ও মানবতার উন্নয়নের আরেক  নাম প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি। 

এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগসূত্রে থেকে দৈনন্দিন তাঁর নিরন্তর ছুটে চলা। সাংগঠনিক প্রক্রিয়ায় দলকে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখে চলছেন।তিনি নিজ দলে সাংগঠনিক নেতৃত্ব সৃষ্টিতেও দক্ষতার পরিচয় দিয়ে চলছেন। 


তিনি বলেন ত্যাগী নেতা-কর্মীদের সম্পৃক্ত করে দলকে নতুনভাবে সুসংগঠিত করতে হবে। কোনো অনুপ্রবেশকারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যুকে দলের কোনো স্তরে রাখা হবে না।তৃণমূলের মানুষের কাছে যেতে হবে। তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে। সবাইকে সঙ্গে নিয়েই দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে। মনে রাখতে হবে, এককভাবে কোনো সরকারের পক্ষে একটি দেশের উন্নয়ন ও দলকে সুসংগঠিত  করা সম্ভব নয়।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم