​বগুড়া ধুনটে বিএনপি জামায়াতের অবরোধ ঠেকাতে শক্ত অবস্থানে আ'লীগ-মাঠে নেই বিএনপি। 


এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া, প্রতিনিধি - 


এক সময়ে বগুড়া ধুনট উপজেলাকে  বিএনপির শক্ত ঘাঁটি বলা হলেও এখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সুসংগঠিত হওয়ায় আসনটি আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিনদিনের অবরোধে ধুনটে মাঠে নেই বিএনপি শক্ত অবস্থানে আওয়ামীলীগ।

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে বগুড়া ধুনট উপজেলায় কোনো ধরণের পিকেটিং লক্ষ্য করা যায়নি। অন্যান্যদিনের মতো শহরের যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল থেকে উপজেলার বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান ছিল লক্ষনীয়। অপরদিকে দিনভর ধুনট শহরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলাদা আলাদা ভাবে শান্তি সমাবেশ ও মিছিল করেছে।

একসময়ের বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ধুনট উপজেলা দীর্ঘদিন ধরেই আওয়ামীলীগের দখলে।

জানা যায়- বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও জামায়াতের সমাবেশে বাঁধা এবং নেতাকর্মীদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গ্রেফতারের প্রতিবাদে তিনদিনের অবরোধের ডাক দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। অপরদিকে সারাদেশ শান্তি-সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অবরোধের ডাক দিলেও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোথাও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পিকেটিং কিংবা কোন মিছিল-মিটিং করতে দেখা যায়নি।


অপরদিকে প্রতিদিন  সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার  বিভিন্ন ইউনিয়নে  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক এমপি পুত্র প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনির নেতৃত্বে শতাধিক মটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে আসছেন।এছাড়াও ভিন্ন ব্যানারে নেতৃবৃন্দরা পৃথক পৃথকভাবে শান্তি সমাবেশ ও মিছিল করেছে।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। মাঠে দেখা মিলছেনা  বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। গত দুই দিনে অবরোধের সমর্থনে মিছিল কিংবা কোনো সভা-সমাবেশ দেখা যায়নি দলটির নেতাকর্মীদের।


উপজেলা  আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক বলেন,বিএনপির ডাকা অবৈধ হরতাল অবরোধ ঠেকাতে  আওয়ামী লীগের নেতাকর্মীরা পাড়ামহল্লা এবং সড়কে পাহারা বসিয়েছেন। বিএনপিকে সন্ত্রাস-নৈরাজ্য করতে দেওয়া হবে না।তিনি আরো বলেন নির্বাচন ঠেকাতে বিএনপি এখন চোরাগুপ্তা হামলা করছে। এই হামলার বিচার হবে। শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা আবার ক্ষমতায় যাবো।



উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি বলেন, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের নামে বিএনপির তাণ্ডব, পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের ওপর হামলা, প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর এবং যানবাহনে আগুনসহ ধ্বংসলীলার ঘটনায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ মানুষ। ফলে তাদের ডাকা অবরোধ কেউ মানছেন না। এজন্য অবরোধ কর্মসূচি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন ৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলেছিলেন ঘরে ঘরে দূর্গ করে তোল,তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।ঠিক তেমনি বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি ও সাধারন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে এ অজন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।


ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানিয়েছেন, যেকোনো নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে। কোনো ধরনের অরাজকতা কেউ করলে কঠোর হাতে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم