ধুনট - শেরপুরের উন্নয়ন ও দলকে সুসংগঠিত করতে দিনরাত ছুটে চলছেন পিতা- পুত্র।।
এস এম ফজলে রাব্বি শুভ,ধুনট,বগুড়া -
বগুড়া-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এমপি। মহান মুক্তিযুদ্ধের একজন গর্বিত সদস্য। তিনি মুজিব নগর সরকারের পলিটিকাল কো-অর্ডিনেটর হিসাবে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখেন। মুক্তিযুদ্ধের সময় ধুনট- শেরপুর উপজেলায় মুক্তিযুদ্ধাদের সুসংগঠিত করতে একজন সুদক্ষ সংগঠন হিসেবে ভুমিকা রাখতে সক্ষম হন।
শিক্ষা জীবন শেষে তিনি ১৯৭৩ সালে ২২শে সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের ডি এস পি পদে যোগদান করেন। সার্ভিস লাইফে সুনামের সাথে দায়িত্ব পালন করায় ২০০১ সালে পি পি এম পদক সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন । তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটেকশন প্রটোকল অফিসার হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দিন। তিনি আওয়ামী মতাদর্শের রাজনীতির সাথে জড়িত থাকায় বিএনপি জামায়াত সরকারের চাপের মুখে ২০০২ সালে চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর নেন।
হাবিবুর রহমান একজন সুশীল সমাজের প্রতিনিধি ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ২০০৮ সালে ধুনট শেরপুর নির্বাচনী এলাকা থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেন। একজন ক্লিন ইমেজের মানুষ হওয়ায় তিন তিনবার নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করে ধুনট শেরপুরের উন্নয়ন তরান্বিত করে চলছেন। বিএনপির দূর্গ হিসাবে পরিচিত এই আসনটির দুটি উপজেলার প্রায় ২০ টি ইউনিয়ন পরিষদে বেশিরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে; কিন্তু তিনি এমপি হওয়ার পর এই আসনের ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। গত পৌর নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ এ আসনের প্রায় বেশিরভাগ ইউপি চেয়ারম্যান সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এমপি হাবিবর রহমান এর পক্ষে কাজ করে যাচ্ছেন।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যোগাযোগ প্রযুক্তিতে ধুনট শেরপুরের সাধারণ মানুষের কল্যাণে বহুমুখী অবদান রাখতে সক্ষম হয়েছেন। তিনি একজন বৃক্ষ প্রেমী, ক্রীড়াবিদ ও তিন বার এমপি নির্বাচিত হওয়ায় তাঁর উল্লেখযোগ্য দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে- বথুয়াবাড়ী, বেড়েরবাড়ী, ঝাঁজর, কলাতলা, শেরপুর, সোনাহাটা, চান্দাইকোনা,ইছামতী, করতোয়া,বাঙালী নদীর উপর বেশ কিছু ব্রিজ নির্মান উল্লেখযোগ্য। বিশেষ করে ধুনট শেরপুর জনপদের অসংখ্য রাস্তাঘাট পাকা ও প্রশস্ত করনে অবদান রেখেছেন। শুধু তাই নয় শিক্ষা বিস্তারে হাবিবুর রহমান ডিগ্রী কলেজ, জিএমসি ডিগ্রী কলেজ, ধুনট সরকারি কলেজ, শেরপুর কলেজ, এবং চান্দাইকোনা, পিরহাটি, ছাতিয়ানী, মুলতানি, গোসাইবাড়ী সহ অসংখ্য স্কুল কলেজকে আধুনিকীকরণে অসামান্য অবদান রেখেছেন।এছাড়াও মসজিদ,মন্দির,মাদ্রাসা ও এতিমখানাও নির্মান করেছেন। স্কুল কলেজে বহুতল ভবন নির্মান, ল্যাব স্থাপন ইত্যাদিতে তাঁর সম্মুখ ভুমিকা রয়েছে বলে জানা যায়। এছাড়া এলাকায় শতভাগ বিদ্যুৎ, দরিদ্র অসহায় নারীদের আত্মকর্মসংস্থান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত এবং সরকারি সহযোগিতা অব্যহত রেখেছেন।
একটি আধুনিক জনপদ ধুনট শেরপুর বুঝাতে বিগত দিনের তুলনায় এমপি হাবিবুর রহমানকে বুঝানো হয়। চতুর্থ বারের মত আবারো তিনি নির্বাচনী জনসংযোগ অব্যহত রেখেছেন। জনসাধারনের বিশ্বাস ধুনট শেরপুরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আবারো জননেত্রী শেখ হাসিনা তাঁর বিশ্বস্ত পরিক্ষিত বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের হাতেই নৌকার মনোনয়ন অর্পণ করবেন। যার ফলে বেগবান হবে ধুনট শেরপুর জনপদের উন্নয়ন কর্মকাণ্ড, সমৃদ্ধ হবে বগুড়া-৫ আসন।
বাবা করছেন জনকল্যাণমুখী কাজ আর ছেলে করছেন উপজেলা আ'লীগ কে সুসংগঠিত করার কাজ।
এবার ছেলের কথায় আসি, মুহম্মদ আসিফ ইকবাল সনি তিনবারের সফল এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এর একমাত্র সুযোগ্য পুত্র। তিনি মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে লেখা পড়া শেষ করে বাবার পাশে থেকে কাজ করতে গিয়ে ধুনট শেরপুরের তৃণমূল রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তার ই ধারাবাহিকতায় তিনি ধুনট উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি নির্বাচিত হন।তারপর বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ এর সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে মনোনিত হন।এরপর ২০২২ সালের ২৪ অক্টোবর উপজেলা আ'লীগের সম্মেলনের মাধ্যমে ও কেন্দ্রীয় নির্দেশে তিনি ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।দিন নেই, রাত নেই, ঝড় নেই –বৃষ্টি নেই-অবিরাম গতিতে দলকে সুসংগঠিত করতে নিরলস পরিশ্রম করে নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন ধুনট আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমপি পুত্র প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি।
এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে শিক্ষা বান্ধব নামামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আধুনিক ধুনট গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ও সংস্কৃতি বিকাশ ও চর্চায় মুহম্মদ আসিফ ইকবাল সনি একটি ধ্রুব সত্যের নাম।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এবং নিজের দক্ষতা যোগ্যতা বলে, তরুণ প্রজন্মের মাঝে সুদক্ষ নেতৃত্বের গুণাবলিতে ইতোমধ্যে তিনি সকলের প্রিয় মানুষ ও আস্থাভাজন কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন।শুধু তাই নয় তৃনমুল নেতাকর্মীদের আস্থায় পরিনত হয়েছেন তিনি। ধুনট উপজেলার প্রতিটি নেতা কর্মীর বাড়ি তাঁর পদচারণ ঘটেছে। তিনি ধুনট উপজেলা আওয়ামীলীগ কে একটি সুসংগঠিত প্লাটফর্মে দাঁড় করানোর জন্য দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন এ প্রান্ত থেকে অন্য প্রান্তে চুটে চলছেন।
তাঁর এই রাজনৈতিক চিন্তাধারার সাথে একত্বতা প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ। যেখানে উপজেলাবাসী প্রত্যাশা করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি মুক্তি যোদ্ধার সন্তানের হাতে ধুনট উপজেলা আওয়ামিলীগ নিরাপদ হোক। মাদক মুক্ত সুদক্ষ নেতৃত্ব ও কর্মী বান্ধব নেতা হিসেবে মুহম্মদ আসিফ ইকবাল সনির প্রতি আস্থা রেখেছেন তৃণমূল।।
এভাবেই বাবা ছেলে মিলে ধুনট শেরপুরের উন্নয়ন ও দলকে সুসংগঠিত করে ঢেলে সাজাতে অবিরত কাজ করে যাচ্ছেন তারা।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।