আ'লীগের মনোনয়নপত্র উত্তোলন করলেন তিনবারের নির্বাচিত সাংসদ হাবিবুর রহমান।
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া -
আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।এ উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।গত শনিবার (১৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে দলীয় মনোনয়ন বিক্রি।
এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র উত্তোলন করেছেন পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় স্মার্ট বগুড়া ৫ শেরপুর- ধুনট বিনির্মাণের লক্ষ্য নিয়ে চতুর্থবারের মতো এই আসনে নৌকার মাঝি হওয়ার ব্রত নিয়ে গত ১৯ নভেম্বর (রবিবার) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আবেদনপত্র নেতাকর্মীদের ও সহযোগীদের সাথে নিয়ে উত্তোলন করেন।
২০ নভেম্বর সোমবার দুপুরে ঐতিহাসিক ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের পার্টি অফিসে মনোনয়ন ফরম জমা দেন। জমা দেওয়ার মধ্যে দিয়ে সেই স্বপ্ন পূরণের আর এক ধাপ সম্পন্ন করলেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান সকলের কাছে দোয়া চেয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি,উপজেলা আ'লীগের সহ সভাপতি গোলাম হোসেন সরকার, রেজাউল করিম রেজা, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম,শরিফুল ইসলাম খান শরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার ,শেরপুর পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম পদ্মার (ববি),এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ'লীগ নেতা এম এ তারেক হেলাল, শেরপুর পৌরসভার কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ ইমরান।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর ধুনটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।