বগুড়া ধুনটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।।
এস এম ফজলে রাব্বি শুভ- বিডি ওয়ান পেপার -
আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জমজমাট আয়োজনে এই দিনকে উদযাপন করেছে ধুনট উপজেলা যুবলীগ,প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে সকাল ১১ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, কেক কর্তন ও আনন্দ শোভাযাত্রা করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।
পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বনি আমিন মিন্টুর নেতৃত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহসভাপতি গোলাম হোসেন সরকার,গোলাম সোবাহান,শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারন সম্পাদক মহসিন আলম,শরিফুল ইসলাম খান শরিফ, ফরিদুল ইসলাম,পৌর মেয়র এজিএম বাদশাহ, আওয়ামীলীগ নেতা আফসার আলী, জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আলিম আল রাজি বুলেট,যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম সরকার, খায়রুল ইসলাম জুয়েল, সমাজ কল্যান সম্পাদক গোলাম মুহিত চান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন,সহ সম্পাদক সুজন শেখ,সহ দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন,যুবলীগ নেতা আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি,সাবেক সভাপতি জাকারিয়া খন্দকার সহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।