জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ধুনটের সাহসী সাংবাদিক ইমন।।
এস এম ফজলে রাব্বি শুভ,ধুনট,বগুড়া -
জন্মদিনে মানুষের ভালোবাসায় শিক্ত হলেন ধুনটের সাহসী সাংবাদিক,ধুনট মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,জাতীয় দৈনিক যায়যায়দিন ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন ইমন। ধুনটে সাংবাদিক ইমরান হোসেন ইমন একজন সাহসী ও দক্ষ সাংবাদিক হিসাবে সকলের কাছে পরিচিত।
তার জন্মদিনে বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক’সহ নানা শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। কাছে যারা ছিলেন তারা ফুল ও কেক কেটে জন্মদিনের উৎসব পালন করেছেন।
মানুষের এমন ভালোবাসা পেয়ে তিনি বলেন,
জন্মদিন শুরুর প্রাক্কাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফোনে, মেসেজে, যেসব ছোট ভাই, বড় ভাই, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন।আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। এই যে অমূল্য ভালোবাসা। প্রতিবার জন্মদিন আসা মানেই একটা একটা করে বছর জীবন থেকে চলে যাওয়া। সময় চলে যাচ্ছে একদিকে মন খারাপ, অন্যদিকে অর্জন হচ্ছে আপনাদের ভালোবাসা।দোয়া করবেন আপনাদের এমন ভালোবাসা নিয়েই যেন বাকী জীবনটা কাটিয়ে দিতে পারি।
সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে পরিশেষে একটি কথা বলতে চাই,মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,সকলের প্রতি দোয়া ও শুভকামনা রইলো।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।