বগুড়া ধুনটে মহান মে দিবস পালিত।।
এস এম ফজলে রাব্বি শুভ-ধুনট,বগুড়া-
বগুড়া ধুনটে মহান মে দিবস পালিত হয়েছে। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে 'মহান মে দিবস' হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন।এই
দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আন্দোলনে শ্রমিকদের অধিকারের স্বীকৃতি মিললেও আজো শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে হয়। দেশে দেশে শ্রমিকেরা আজো বঞ্চিত, নিগৃহীত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
জাতীয় শ্রমিকলীগ ধুনট উপজেলা শাখার উদ্দোগে র্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি।উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব খায়রুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই খোকন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, সাবেক সহ সভাপতি গোলাম সোবাহান,সাবেক সহসভাপতি ও সাবেক গোসাইবাড়ি ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মহসিন আলম,যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফ, সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম তালুকদার দুলাল,আওয়ামীগ নেতা সিরাজুল ইসলাম লিটন,শফিকুল ইসলাম চাঁন, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম এ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।