ধুনটে কাগজের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন।।
এস এম ফজলে রাব্বি শুভ - ধুনট,বগুড়া -
ধুনটে কাগজের তৈরি শহীদ মিনারেই শ্রদ্ধা নিবেদন করছে উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর পিরহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নেই শহীদ মিনার তাতে কি? তাই বলে কি শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেনা? অতঃপর ছাত্ররা সুসংগঠিত হলো। ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজেদের মাঝে আলোচনার এক পর্যায়ে সিদ্ধান্ত হলো স্বহস্তেই নির্মাণ করবে শহীদ মিনার। যে কথা সেই কাজ,দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ,শুরু হলো সবার প্রচেষ্টা। কেউ আনলো বাঁশ কেউ প্লাস্টিকের রশি কেউ শুকনো কাঠের গুঁড়ো আর কিছু রঙ। রাত জেগে জেগে হাতে হাত কাঁধে কাঁধ মিলে নির্মাণ হলো কাগজের তৈরি শহীদ মিনার। মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারি, ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর পিরহাটি উচ্চ...বিদ্যালয়ে।।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।