​এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া- 


বগুড়া ধুনট উপজেলায় মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অালহাজ্ব হাবিবর রহমান এমপি মহোদয়ের পত্নী ও উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ অাসিফ ইকবাল সনির মায়ের সুস্থতা কামনায় এতিমখানায় দোয়া ও খাবার বিতরন করা হয়েছে। 


শুক্রবার জুম্বার নামাজ শেষে ধুনট বাইপাস সংলগ্ন এতিমখানায় উক্ত দোয়া ও খাবার  বিতরন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনির অায়োজনে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু,যুবলীগ নেতা রাজিবুজ্জামান রাজিব,উপজেলা শ্রমিকলীগের অাহবায়ক জাহাঙ্গীর আলম পিন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাফর ইকবাল খান সেলিম,শহিদুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামিম হোসেন,ছাত্রনেতা অারিফুল ইসলাম মিঠু,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা,ছাত্রনেতা ফারুক হোসেন,পারভেজ মোশাররফ,শ্রমিকনেতা রকি শেখ,অাজিজুর রহমান খুট্টু সহ অারো অনেকে উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল শেষে এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم