জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার ধুনটে মুজিব চত্বর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুজিব চত্বরে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ধুনট শেরপুরের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
সোমবার ( ৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মুজিব চত্বরে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ধুনট শেরপুরের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক রাগেবুল আহসান রিপু।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে মুজিব চত্বর ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোজাহার আলী স্মৃতি সংসদ ধুনট সদর ইউনিয়নক ব্যাডমিন্টন ক্লাব কে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল মোজাহার আলী স্মৃতি সংসদ এর টিম ম্যানেজার প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনির হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজ মানির চেক তুলে দেন এবং রানার্স আপ ধুনট সদর ইউনিয়নের পক্ষে পুরষ্কার নেন হেদায়েতুল ইসলাম গামা।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লায়লা ইয়ামিন, আয়েশা সহ দেশ বরেণ্য শিল্পী।
এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।