বগুড়ার ধুনটে পৌরসভার ৫ নং ওয়ার্ডের গরিব অসহায় হিন্দু বিধবা মহিলাদের মাঝে শাড়ী  উপহার দিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি। 

আজ শুক্রবার রাত আটটায় ধুনট সদর মন্দিরে অসহায় হিন্দু বিধবা মহিলাদের মাঝে শাড়ি কাপড় উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সহ-সম্পাদক সুজন শেখ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সুজন সাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ডেভিট, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামিম হোসাইন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজীবুজ্জামান রাজীব, ছাত্রলীগ নেতা রনি সাহা, আরিফুল ইসলাম মিঠু, তপু সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এস এম ফজলে রাব্বী শুভ
Email- fajlerabbi17@gmail.com
মোবাইল- ০১৭০১ ০৪৮২৮৪

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন