বগুড়া ধুনট পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন তরুণ সমাজসেবক, বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী, সৎ, শিক্ষিত, যোগ্য, মেধাবী, তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, ধুনট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আরিফুল ইসলাম খাঁন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ রবিবার সন্ধায়  ধুনট পৌরসভার  বিভিন্ন পূজামন্ডপে গিয়ে নিজস্ব তহবিল থেকে পুজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় মন্ডপের ভক্ত পূজারী ও দর্শনার্থীদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন তিনি। পূজারী ও মন্দির কমিটির লোকজন তার এই  অনুদান গ্রহণ করেন। আর্থিক অনুদান প্রদানকালে তিনি সনাতন ধর্মাবলম্বী লোকদের সাথে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে মতবিনিময় করেন। তিনি বলেন আমরা বিশ্বাস করি, দেবী দূর্গা যে আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে অসুরকে পরাজিত করবার জন্যে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অসত্যকে দূর করে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য। এখনো সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই অসত্যের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমাদেরকে ন্যায় ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে।” এবং ধর্মীয় এই উৎসবের জন্য যে সকল অস্থায়ী পুজামন্ডব রয়েছে তার সভাপতি ও সম্পাদক মহোদয়কে স্থায়ী পূজামণ্ডপ তৈরির বিষয়ে পরামর্শ প্রদান করেন।
তিনি বলেন, আমার প্রতি দল ও জনগণের সমর্থন ও নতুন প্রজন্মের ভালোবাসা আছে।আমি প্রত্যাশা করি দল আমাকেই মনোনয়ন দিবে।দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় এই পৌরসভার সকল পূজামণ্ডপে স্থায়ীভাবে গড়ে তোলা সম্ভব, সেইসাথে প্রয়োজনে আর্থিক সহায়তার কথাও বলেন তিনি। এছাড়াও তিনি  আরো বলেন- আমি এই পৌরসভাকে একটি আলোকিত ও ভিন্ন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে  কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমি এই পৌরসভার  সকল মসজিদ ও মন্দির এর উন্নত অবকাঠামো গঠনের কাজ করব। তবে এ সকল কাজের জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করছেন তিনি। শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم