বগুড়া ধুনটে এলাঙ্গী ইউনিয়নের দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন ইউপি সদস্য চেয়ারম্যান প্রার্থী মাসুদ মেম্বার। আজ রবিবার সন্ধায় এলাঙ্গী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি পুজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করেন এবং উপস্থিত লোকজনের সাথে মতবিনিময় করেন।এসময় তার সাথে এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন। অনুদান প্রদান কালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। করোনার কারণে এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার আহ্বান জানান তিনি।
এস এম ফজলে রাব্বী শুভ
Email- fajlerabbi17@gmail.com
মোবাইল- ০১৭০১ ০৪৮২৮৪
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।