বগুড়ার ধুনটে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ব্যক্তিগত তহবিল হতে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে উপজেলার ৩১টি মন্দিরে নগদ ৩ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় তিনি বলেন, জাতির পিতা আজন্ম আন্দোলন সংগ্রাম করে বাঙালি জাতির জন্য অসাম্প্রদায়িক রাষ্ট্র উপহার দিয়েছেন।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের  মানুষ যাতে নিঃশঙ্খ চিত্তে ধর্ম পালন করতে পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। একইভাবে হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। করোনাভাইরাস মহামারীতে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

রবিবার শারদীয় দূর্গা পূজার মহা নবমীতে সন্ধ্যা ৭ টা হতে গভীর রাত পর্যন্ত প্রতিটি মন্দিরে উপস্থিত হয়ে তিনি এ অর্থ প্রদান করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন টি আই নুরুন্নবী তারিক সভাপতি ধুনট উপজেলা আওয়ামী লীগ, আব্দুল হাই খোকন চেয়ারম্যান ধুনট উপজেলা পরিষদ ও  সাধারণত সম্পাদক ধুনট উপজেলা আওয়ামী লীগ, মহসীন আলম ভাইস চেয়ারম্যান ধুনট উপজেলা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ধুনট উপজেলা আওয়ামী লীগ, রেজাউল করিম রেজা সহ-সভাপতি ধুনট উপজেলা আওয়ামী লীগ ও মেয়র প্রার্থী ধুনট পৌরসভা, শফিকুল ইসলাম শফি সহ-সভাপতি ধুনট উপজেলা আওয়ামী লীগ, কৃপা সিন্ধু বালা অফিসার ইনচার্জ ধুনট থানা, নাজনীন নাহার প্যানেল চেয়ারম্যান বগুড়া জেলা পরিষদ, রকিবুল হাসান বিদ্যুৎ যুগ্ম আহবায়ক ধুনট পৌর আওয়ামী লীগ, আলীম আল রাজি বুলেট সিনিয়র সহ-সভাপতি ধুনট উপজেলা আওয়ামী যুবলীগ, শফিকুল ইসলাম শফি সাংগঠনিক সম্পাদক ধুনট উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু, হেদায়েতুল ইসলাম গামা সাধারণত সম্পাদক ধুনট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ, মাইদুল ইসলাম রনি সাবেক সাধারণ সম্পাদক ধুনট উপজেলা ছাত্রলীগ। এছাড়াও ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সফরসঙ্গী ছিলেন।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم