বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান বারোয়ারী শ্রী শ্রী দূর্গা মন্দিরে স্থানীয় বখাটেরা হামলা করে প্রতিমা ভাঙ্গার চেষ্টা করেন।
এ ঘটনায় মন্দিরের সভাপতি শ্রী জিতেন্দ্র নাথ ২৬ অক্টোবর সকালে থানায় শিমুলবাড়ি গ্রামের সবুজ মিয়া পিতা হায়দার আকন্দ, নাজমুল মিয়া পিতা মজিদ আকন্দ, মুঞ্জ মিয়া, পিতা হামিদ আকন্দ সহ অজ্ঞাত দশ-পনের জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ পত্র হতে জানা যায়, ২৫ অক্টোবর রবিবার এশার নামাজের বিরতির পর আরতি শুরু হয়। এ সময় উল্লেখিত ব্যক্তিগন ও অজ্ঞাতনামা আরও দশ-পনের জন মিলে সঙ্ঘবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করে উপস্থিত মা বোনদের সাথে অশালীন আচরণ করতে থাকে। তাদের এহেন আচরণের প্রতিবাদ করলে আরও ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র লাঠি সোটা হাতে প্রতিমা ভাঙ্গার উদ্দেশ্যে মন্দিরে প্রবেশের চেষ্টা করে। পূজা উদযাপন কমিটির সদস্য ও গ্রামবাসীর বাধার মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। যাওয়ার সময় তারা পুনরায় হামলা ও গোসাইবাড়ি বাজারে যাকে পাবে তাকেই মারার হুমকি প্রদান করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে সকলকে শান্ত হওয়ার আহবান জানান এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم