বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যাক্তিগত তহবিল হতে ৩ বান্ডিল ঢেউ টিন উপহার দিলেন শেরপুর ধুনটের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান মহোদয়।
এমপি মহোদয়ের সেই উপহার নিয়ে ২৬ অক্টোবর বিকেল আনুমানিক ৫ টায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গেলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান কামরুল ইসলামের হাতে এমপি মহোদয়ের উপহার স্বরূপ ঢেউটিন তুলে দেন তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মানুষের বিপদে আপদে তিনি ছায়ার মতো পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, প্রভাষক শহিদুল ইসলাম, ধুনট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির, গোপালনগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গোপালনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সাদী। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৪ অক্টোবর শনিবার রাত আনুমানিক ১০ টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরি গ্রামের জেল হেসেনের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী কামরুল ইসলামের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।অগ্নিকাণ্ডে ২ টি গরু ১ টি ছাগল কয়েকটি হাঁস-মুরগি মারা যায়। ১ টি টিনের ঘর ১ টি অটোভ্যান আসবাব পত্র ও মালামালও আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এতে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কামরুল ইসলাম জানান।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।