বগুড়ার ধুনটে দর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার ধুনট সরকারি ডিগ্রি কলেজে বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, উপজেলা প্রকল্প অফিসার আব্দুল আলীম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, গোপালনগর ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলীম আল রাজি বুলেট, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক হাদিউজ্জামান হাদী সহ ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কলেজের সকল শিক্ষক কর্মচারী ও রোভার্স স্কাউটের স্বেচ্ছাসেবক দল।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।