বার্তা সম্পাদক- এস এম ফজলে রাব্বী শুভ:-
বগুড়া ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দের নৌকার বিজয়ের লক্ষ্যে কালেরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আনারপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার রাত ৮ ঘটিকায় এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার এর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা চপল মাহমুদ এর সঞ্চালনায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আব্দুল হাই খোকন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম দুলাল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, গবেষক আব্দুর রাজ্জাক,আওয়ামীলীগ নেতা হায়দার আলী, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম ফিরোজ লিটন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা যুবলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ও কালেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিপ্লব হোসেন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এ এইচ আসিফ সরকার, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আড়কাটিয়া গ্রামের জহুরুল ইসলাম লাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।