বগুড়া ধুনটে পৌর শহর এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে দখলকৃত ফুটপাত উদ্ধারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড জড়িমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ব্যবসায়ী জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, মঞ্জিল হোসেনকে ২০০৯ সালের পৌর বিধির ১০৯ নং ধারায় প্রত্যেকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদন্ড জড়িমানা করা হয়।অভিযানকালে ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ধুনট উপজেলা শহরের প্রধান সড়কের দুই পাশের পথচারীদের চলাচলের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলো স্থানীয় ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। এতে যানবাহন ও পথচারীদের চলাচলের সমস্যার সৃষ্টি হয়। শুধু তাই নয় এর ফলে সৃষ্টি হয় যানজট। এর আগে সরকারি জায়গা দখল করা দোকান উচ্ছেদে করেছেন উপজেলা প্রশাসন। এবার রাস্তার পাশে যে সব দোকান ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন সেই ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

এস এম ফজলে রাব্বী শুভ
ইমেইল- fajlerabbi17@gmail.com
মোবাইল- 01701 048284

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

নবীনতর পূর্বতন