বগুড়া ধুনটে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই।
বৃহস্পতিবার দুপুর ২ টায় বগুড়া জেলার ধুনট উপজেলার সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক রঞ্জন কুমার হাওলাদার, পিতা সর্গীয় বিজয় হাওলাদার। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুটি পোড়া ঘর আর কয়লার স্তুপ। গৃহকর্ত্রী জানান, দুপুরের রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার হতে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। নিমিষের মধ্যে আগুন ঘরময় ছড়িয়ে পড়ে। দুটি ঘর হতে কোন মালামাল বেড় করতে পারেন নাই। ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েগেছে। পাশ্ববর্তী লোকজন আগুন নেভানোর সহযোগিতা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাধিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গৃহকর্তা রঞ্জন কুমার হাওলাদার বলেন, ঘর থেকে আমার স্ত্রী সন্তান শুধু প্রাণ নিয়ে বেড়িয়ে এসেছে। নগদ ৫০ হাজার টাকা সহ আসবাব পত্র কাপড়চোপড় তৈজসপত্র টিভি ফ্রিজ অন্যান্য ইলেকট্রিক সামগ্রীর মূল্যমান হিসেবে কমপক্ষে ৭ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানো হয়। আগুন লাগার কারণ হিসেবে তারা সিলিন্ডার গ্যাসের চুলার ব্যবহারের অসাবধানতাকে দায়ী করেন।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।