বগুড়া ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ নৌকা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২০১৬ সালের ২৩ এপ্রিল কালেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফটিক চেয়ারম্যান নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারনে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক মৃত্যুবরণ করেন। একারনে গত ১৬ ফেব্রুয়ারী চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২০ অক্টোবর ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপনির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনের মাঠে ছিলো একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এবং ৩জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়াও ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, র্যাব, পুলিশ, সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন পর ভোটের মাঠে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলো ২১ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৫৮৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ৮৭৭ জন। মোট ভোট সংগ্রহ হয়েছে ১৫১৭৭ ভোট, এর মধ্যে নৌকা প্রতিক নিয়ে হারেজ উদ্দিন আকন্দ পেয়েছে ৬০৫০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হোসেন শিপন মোটরসাইকেল প্রতিক পেয়েছেন ৪৩২০ ভোট, সতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪০৯ ভোট, সতন্ত্র প্রার্থী লিটন আহম্মেদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২১৪ ভোট।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এই বিজয়কে আওয়ামী লীগের ঐক্যের প্রতিফলন ঘটেছে বলে দাবী করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের তৃনমুলের নেতাকর্মীরা। তারা বলছেন আওয়ামী লীগ যদি ঐক্য না করতো তাহলে এ বিজয় সম্ভব হতনা।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।