বগুড়া ধুনটে ফেন্সিডিল সহ দিনাজপুরের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধুনট থানা পুলিশ। আটকের সময় ১৫ বোতল ফেন্সিডিল সহ দিনাজপুর জেলার এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারির নাম আবু তাহের (২৬)। সে দিনাজপুরের বিরামপুর উপজেলার মির্জাপুর বিসকিনি গ্রামের আব্দুল ওয়াহেদ এর ছেলে।

থানা সুত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রদীপ কুমার বর্মন ও এ এস আই আব্দুস ছালাম ১৮ অক্টোবর সন্ধ্যা ৬.৪৫ মিনিটে গোসাইবাড়ি রোডস্থ পাভেল প্লাজার ওয়াল্টন শো-রুমের সামনে থেকে তাকে আটক করেন। এসময় তার হেফাজতে থাকা ১৫ বোতল ফেনসিডিল জব্দ করেন। এস আই প্রদীপ কুমার বর্মন জানান, আটককৃত মাদক কারবারি আবু তাহেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ১৯ অক্টোবর দুপুরে বগুড়া জেলা আদালতে স্থানান্তর করা হয়েছে।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
মোবাইল- ০১৭০১ ০৪৮২৮৪

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم