বগুড়া ধুনটে ক্লিওপেট্রা সিনেমা হলে দর্শকদের সাথে হিরো আলম প্রযোজিত প্রথম ছবি 
"সাহসী হিরো আলম" দেখলেন হিরো আলম।করোনার কারণে দীর্ঘদিন বন্ধের প্রায় সাত মাস পর খুলেছে দেশের প্রেক্ষাগৃহগুলো। অর্ধেক আসন খালি রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে ১৬ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহগুলোতে সিনেমা দেখানোর অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। হল খুললেও শহরের হলগুলোতে দর্শকেরা উপস্থিতি তেমন না থাকলেও মফস্বল শহরে দর্শকদের উপস্থিতি রয়েছে বলে হল কর্তৃপক্ষরা জানিয়েছেন।

বগুড়ার ধুনটের ক্লিওপেট্রা সিনেমা হলের আসন সংখ্যা ১৪শ। এখানে মুক্তি পেয়েছে সাহসী হিরো আলম। এই হলের ব্যবস্থাপক ও প্রতিনিধি পরাণ সরকার বলেন এই  সিনেমা হলে প্রতিটি শোতে দর্শক সংখ্যা ১০০ এর ওপরে, কখনো ১২০, ১৩০, ২০০ এর ওপরেও যায়। করোনার পরে এটা অনেক ভালো। ক্লিওপেট্রা সিনেমা হলের দায়িত্ব প্রাপ্ত কেয়ার টেকার খোকন চক্রবর্তী (ঠাকুর) বলেন ভেবেছিলাম ছবিটি চলবেনা, কিন্তু গ্রামগঞ্জে হিরো আলোমের ভক্ত আছে অনেক। গ্রাম থেকে অনেক দর্শকই আসছে হিরো আলোমের ছবিটি দেখার জন্য, তিনি আরো বলেন দুর্গাপূজাতে এই ছবিই চলবে, আমরা আশাবাদী পুজোতে ভালো দর্শক হতে পারে। এ ব্যাপারে হিরো আলোমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ছবি যে মানুষ দেখছে এতেই আমি অনেক খুশি, কিছু কিছু সিনামা হলে দর্শক ছিলো হাউজফুল, তিনি আরো বলেন, মানুষের ভালোবাসা পেলে কিছু দিনের মধ্যেই আরেকটি ছবি নির্মাণ করবো।সেই ছবিতে এপার বাংলা ও ওপার বাংলার অনেক নামীদামী শিল্পী অভিনয় করবেন।

এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم