বার্তা সম্পাদক:- এস এম ফজলে রাব্বী শুভ।
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক সমিতির ধুনট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
হাফেজ মাঃ আব্দুল আলিমকে সভাপতি ও ইমরান মুরাদ আনোয়ার কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক সমিতির ধুনট উপজেলা শাখার আহবায়ক ইমরান মুরাদ আনোয়ার এর সভাপতিত্বে শুক্রবার ধুনট উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে বিকাল ৫ টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সভার সকলের সম্মতিক্রমে হাফেজ মাঃ আব্দুল আলীমকে সভাপতি ও ইমরান মুরাদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি হাফেজ মুর্শিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ ছানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হাফেজ মোঃ শাহিন আলম, সদস্য মাঃ মোঃ আরিফুর রহমান, মোঃ আব্দুস ছাত্তার, মোঃ আব্দুর রশিদ।
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।