​বগুড়া ধুনট উপজেলায় বার্ষিক কর্মসূচির আওতায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ।


এস এম ফজলে রাব্বি শুভ - ধুনট,বগুড়া - 


বগুড়া ধুনট উপজেলা বার্ষিক কর্মসূচির আওতায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হল রুমে উক্ত কর্মসূচি পালন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম এর সভাপতিত্বে উক্ত সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই খোকন, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সোবাহান,শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মহসিন আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  রেজাউল করিম তালুকদার দুলাল,শরিফুল ইসলাম খান শরিফ,আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, সেলিম রেজা,এম এ তারেক হেলাল, সিরাজুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ সভাপতি আলিম আল রাজি বুলেট, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম পিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم