​ধুনট সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়  উদ্বোধন।।


এস এম ফজলে রাব্বি শুভ,ধুনট,বগুড়া - 


বগুড়া ধুনট উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়  উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ধুনট সদর ইউনিয়নের হুকুম আলী বাসস্ট্যান্ডে উক্ত কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। 


ধুনট সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহুরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা  আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম সোবাহান,রেজাউল করিম রেজা,শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, শরিফুল ইসলাম খান শরিফ,রেজাউল করিম তালুকদার দুলাল, সাবেক দপ্তর সম্পাদক আফসার আলী,আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, শামিম মন্ডল,সিরাজুল হক লিটন সহ উপজেলা আওয়ামী লীগ, সদর ইউনিয়নের  ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের   এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم