বগুড়া ধুনটে এমপি হাবিবের পক্ষে গরীব দুঃখী ছিন্নমূল মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ।।
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া -
বগুড়া-৫ এর মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এর পক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) ধুনট উপজেলার আরকাটিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত গরীব দুঃখী ছিন্নমূল মানুষের মাঝে চাল, ডাল, লবন, তৈল, পিঁয়াজ, মরিচ বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস-চেয়ারম্যান্যান মহসীন আলম, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা সুলতান মেম্বার, শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।