​বগুড়া ধুনটে জমিজমা বিরোধ নিয়ে সংঘর্ষে ১৪ জন গুরুতর আহত।। 


এস এম ফজলে রাব্বি শুভ,ধুনট,বগুড়া - 


বগুড়া ধুনটে জমিজমা সংক্রান্ত বিরধে দুই গ্রুপের সংঘর্ষে দুই পক্ষের ১৪ জন গুরুতর আহত হয়েছে।২৯মার্চ বুধবার উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামে ঘটনাটি ঘটেছে। 


খোজ নিয়ে জানা যায় বুধবার জোড়শিমুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আয়নাল হক তার নিজ বসতবাড়ীতে ঘর নির্মান করতে  গেলে তার আপন চাচাতো ভাই আশরাফ আলী ঘর নির্মানে বাধা দেয়।বাঁধা দেওয়ার এস পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, সংঘর্ষে দুই পক্ষের ১৪ জন গুরুতর আহত হয়।আহতদেরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 


এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম বলেন ঘটনাটি শুনেছি।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم