বগুড়ার ধুনটে সদর ইউনিয়নের পারধুনট গ্রামে এক অসহায় পরিবারের  জমি দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ব্যপারে ভুক্তভোগী পরিবারের আল হেলাল বাদী হয়ে ধুনট থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে মৃত আয়নাল হক এর অসহায় পরিবারের  দখলকৃত সম্পত্তি  জোর করে ভোগ দখলের চেষ্টা করে  আসছে দীর্ঘদিন যাবত। এমতাবস্থায় আজ শুক্রবার আনুমানিক ১১ ঘটিকায় বিবাদী আবুল কালাম আজাদ (৪৮),আব্দুস সালাম (৩৫), আব্দুল মান্নান (৩৫) বিবাদীগণ সহ আজিজুল হাকিম (৩৪), পিতা জহির উদ্দিন, ইসরাফিল পিতা জহির উদ্দিন, নাজমুল হক পিতা আবেদ আলী, আবুল কালাম আজাদ এর স্ত্রী খাদিজাতুল(৩৫), আবেদ আলীর স্ত্রী নার্গিস আক্তার(৪০) সবাই মিলে লাঠিসাঠা নিয়ে জমি দখলের চেষ্টা করে এবং বাঁশ দিয়ে  বেড়া দেয়, তখন ঘটনাস্থলে গিয়ে বাদী আল হেলাল বাঁধা প্রদান করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আল হেলাল কে বেধরক পেটাতে শুরু করে।তার চিৎকারের আল হেলাল এর ছোট ভাই রাকিবুল হাসান (৩০), বাদীর স্ত্রী সুরভী খাতুন (২২), বাদীর মা বেহুলা খাতুন(৫৫) এগিয়ে আসলে তাদের উপরেও এলোপাথাড়ি মারতে থাকে এবং তাদের জীবননাশের হুমকি দিতে থাকে। 

এক পর্যায়ে বাড়ির আশে পাশের মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবিতে অসহায় পরিবারের পক্ষে আল হেলাল বাদী হয়ে ধুনট থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে বাদী আল হেলাল বলেন, বাপ দাদাদের আমল থেকে ভোগ দখলকৃত সম্পত্তি জোর করে ক্ষমতার গরম দেখিয়ে দখল করার চেষ্টা করে যাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কাছে  সরনাপন্ন হয়েছি। আমরা সঠিক বিচার চাই।
এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم