ধুনট পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হলেন কাউন্সিলর ভিপি বাবুল আকতার বাবু। আজ বৃহস্পতিবার ধুনট পৌরসভার মাসিক সমন্বয় মিটিং এ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাবুল আকতার বাবু ধুনট সরকারি ডিগ্রী কলেজের ছাত্র সংসদের ভিপি মনোনিত হয়েছিলেন। তারপর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ধুনট পৌরসভা নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তারপর গত ৩০শে জানুয়ারি ধুনট পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
এস এম ফজলে রাব্বী শুভ, ধুনট, বগুড়া।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।