বগুড়ার ধুনট উপজেলায় "অন্ধজনের দেহে আলো" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৫ অক্টোবর সাড়া বিশ্বের ন্যায় "স্বপ্ন সেবা" নামক সামাজ সেবা মূলক সংগঠনের উদ্যোগে বগুড়া ধুনটেও সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্বপ্ন সেবা'র প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং স্বপ্ন সেবার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, ধুনট উপজেলা পুস্তক বিক্রেতা মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল সহ হাফিজুর রহমান, এবং স্বপ্ন সেবার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দিবস পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা হতে দৃষ্টি প্রতিবন্ধীদের সমাগমে একটি মিলনমেলায় পরিণত হয়। তারা অন্তঃদৃষ্টিতে একে অপরের সাথে নিজেদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে।
আলোচনায় বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যানে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। প্রতিবন্ধীদের মর্যাদাপূর্ণ সামাজিক জীবনের নিশ্চয়তার জন্য সকলের ইতিবাচক দৃষ্টিভঙ্গির উপর জোর দেন। আলোচনা শেষে স্বপ্ন সেবার পক্ষ থেকে উপস্থিত ৪৬ জন দৃষ্টি প্রতিবন্ধীকে একটি করে সাদা ছড়ি এবং একটি করে ফলজ, বনজ, ঔষধি গাছ উপহার দেন। অনুষ্ঠানে আসা যাওয়ার যাতায়াত খরচের জন্য প্রত্যেকে ১০০ করে টাকাও প্রদান করেন।
এস এম ফজলে রাব্বী শুভ
বার্তা সম্পাদক- bd1paper
Email: fajlerabbi17@gmail.com
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।