​ধুনট উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত। 

এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া - 


বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ  আয়োজিত উপজেলা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ধুনট বাজার বাজাজ কমপ্লেক্স হল রুমে উক্ত বর্ধিত  সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি টি. আই.এম. নুরুন্নবী তারিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ  আসিফ ইকবাল সনির সঞ্চালনায় সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী  বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ'লীগের  সহ-সভাপতি আমান উল্লাহ, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ রুবন ,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার  আরীফ অপেল, সদস্য সামস উল আলম জয়,সংরক্ষিত আসনের এমপি নেগার সুলতানা ডরথী, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আব্দুল হাই খোকন, গোলাম হোসেন সরকার, সদস্য মোজাফফর রহমান , সাবেক সহ-সভাপতি  কুতরদ-ই-খুদা জুয়েল, রেজাউল করিম রেজা।এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি  শেখ মতিউর রহমান , গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু কাজী, নিমগাছী  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জানান, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জেমস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মাসুদ রানা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.বি.এস. সবুজ,

উপজেলা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ সহ  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم