​বিএনপি জামায়াতের অবস্থা এখন ফিটনেসবিহীন গাড়ির মত হয়ে গেছে -শান্তি সমাবেশে এমপি হাবিব।। 


এস এম ফজলে রাব্বি শুভ- ধুনট,বগুড়া - 


বগুড়া ধুনটে বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে নিমগাছি ইউনিয়নে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ধুনট শেরপুর নির্বাচনী এলাকায় মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি বলেন বিএনপি জামায়াত এখন সন্ত্রাসের দলে পরিনত হয়েছে,জালাও পোড়াও করে ক্ষমতায় আসা যায়না,বিএনপি জামায়াতের উপর থেকে সাধারন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি জামায়াতের অবস্থা এখন ফিটনেসবিহীন গাড়ির মত হয়ে গেছে। 

নিমগাছি ইউনিয়ন আ'লীগের সভাপতি আজমল হকের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই খোকন, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি,পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আ'লীগের সহ সভাপতি গোলাম হোসেন সরকার, গোলাম সোবাহান, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম রেজা, রেজাউল করিম তালুকদার দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, শরিফুল ইসলাম খান শরিফ, ফরিদুল ইসলাম,জেলা পরিষদের সদস্য এ এফ এম ফজলুল হক,  আওয়ামীলীগ নেতা আফসার আলী, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল ইসলাম লিটন, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি,আতিকুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি,সাবেক সভাপতি জাকারিয়া খন্দকার  সহ ইউনিয়ন এবং উপজালা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।।   

আজ বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ, নিমগাছী ইউনিয়ন শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 

শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। 

বিএনপি-জামায়াত কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য অগ্নি সংযোগ, পুলিশ হত্যা, বিচারপতির বাসভবনে হামলা, সংবাদকর্মীদের উপর হামলার প্রতিবাদে নিমগাছী ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ অবস্থান এবং আজকের উন্নয়ন ও শান্তি সমাবেশের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমান করেছে নিমগাছীর মাটি আওয়ামী লীগ এর ঘাঁটি।

নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আজমল হক ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সহ  ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি শান্তি সমাবেশ কে জনসভায় রুপান্তরিত করার জন্য।

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم