বগুড়া ধুনটে বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত।।
এস এম ফজলে রাব্বি শুভ, ধুনট,বগুড়া -
বগুড়া ধুনটে বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে মথুরাপুর ইউনিয়নে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ই নভেম্বর মথুরাপুর ইউনিয়নে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন ও শান্তি সমাবেশে মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি।
ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই খোকন, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, সহসভাপতি গোলাম হোসেন সরকার,গোলাম সোবাহান,শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারন সম্পাদক মহসিন আলম,শরিফুল ইসলাম খান শরিফ, ফরিদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আফসার আলী, জয়নাল আবেদীন, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সহ সভাপতি আলিম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি,সাবেক সভাপতি জাকারিয়া খন্দকার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
إرسال تعليق
ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।